শাহ জাহান আলী মিটন: সাতক্ষীরা সদর উপজেলায় যুব-নেতৃত্বে দুর্যোগের উপর স্থায়ী আদেশাবলী (এসওডি) ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন-২০২৬) সকাল ১০ টায় সদর উপজেলা উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম, জেলা ত্রাণ ও পূর্নবাসন অফিস সাতক্ষীরা বাবলু রাজা, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সেনেটারী ইন্সপেক্টর মো: আবুল হোসেন,উপজেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা শেখ মাহবুবুর রহমান,ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা,ক্রিসেন্ট এর পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাতক্ষীরা সদর হাসপাতালের ওসিসি আব্দুল হাই সিদ্দিক, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইনসহ সাংবাদিকবৃন্দ।
দুর্যোগ সম্পর্কিত স্থায়ী আদেশাবলী (এসওডি) সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা। ওয়ার্ড, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসমূহকে সক্রিয় করা এবং ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসমূহে যুবকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা। ঘাটতিসমূহ চিহ্নিত করে এবং নারী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য আশ্রয় সুবিধার পক্ষে সমর্থন জানিয়ে লিঙ্গ-সংবেদনশীল জরুরি আশ্রয় ব্যবস্থাপনার উন্নতি সাধন করা। যুব-নেতৃত্বাধীন সৃজনশীল অংশগ্রহণ ও যোগাযোগের মাধ্যমে দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং ঝুঁকি হ্রাস বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। উন্নত দুর্যোগ সুশাসন ও জবাবদিহিতার জন্য যুবসমাজ, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে তথ্য-প্রমাণ ভিত্তিক সংলাপ সহজতর করার উদ্দেশ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয় ।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুর্যোগের স্থায়ী আদেশাবলী (এসওডি) দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এ ধরণের প্রোগ্রাম করলে আর ও ভাল হবে। সাতক্ষীরা দুর্যোগ প্রবণ এলাকা এখানের মানুষকে অবশ্যই দুর্যোগ কালিন সময়ে নিজেদের সচেতন হতে হবে যুবদের প্রশিক্ষণের ব্যবস্থাপ করতে হবে। সকলের উপস্থিতিতে এ ধরণের যুগোপযোগি প্রোগ্রাম করলে সকলের দায়িত্ববোধ কাজ করবে তিনি বলেন যুবদের ইউনিয়নের অন্যান্য কমিটিতে অর্ন্তভূক্তি করার সম্মতি প্রদান করেন। যুব সদস্যরা ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে অর্ন্তভূক্ত হওয়ার প্রস্তাব করেন যা আগামীতে অর্ন্তভূক্তি ও প্রস্তাবিত দাবসমুহ পুরন করার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ নয়ন হোসেন, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার প্রমুখ।







