খুলনা, ১৩ শ্রাবণ (জুলাই ২৮) : ‘নজরুল বর্ষ’ বিভাগীয় পর্যায়ে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আজ (মঙ্গলবার) বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, কবি নজরুল ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের কবি, মানবতা, সাম্য ও দ্রোহের কবি। আধুনিক বাংলা গানে তাঁর পদচারণা রয়েছে। শুধু বাংলা সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যেও তিনি ছিলেন বিস্ময়কর। নজরুল ছিলেন অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের প্রতীক। তিনি আরও বলেন, ‘নজরুল বর্ষ’ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে। নজরুল বর্ষ পালনে বিভাগীয় কমিশনার সকলের সহযোগিতা কামনা করেন।

প্রস্তুতিমূলক সভায় খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, আসনার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের উপপরিচালক এসএম আজিম উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো: কামরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো: মেহেদী হাসান, বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নজরুল গবেষক, গণমাধ্যমকর্মী, এনজিওসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে সংগীত, নৃত্য, চিত্রাংকন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *