জি এম আমিনুল হক : উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার ধুলিহরে যুগীপোতা উন্নয়ন সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ​মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

​সংগঠনের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রটারী রবিউল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আশিকুর রহমান, ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, সাতক্ষীরা সদর জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, মাওলানা আনিসুর রহমান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি রবিউল ইসলাম, আসন্ন ইউপি নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন, যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করিম, ‘উত্তরণ’ তালা আঞ্চলিক অফিসের প্রকল্প পরিচালক মনিরুজ্জামান জমাদ্দার এবং উত্তরণের স্থানীয় প্রতিনিধি নয়ন, বি.ডি.এফ প্রেস ক্লাবের সভাপতি জি.এম আমিনুল হক, সাংবাদিক এম.এম.জয়নাল, মোস্তাকীম হোসাইন, যুগীপোতা উন্নয়ন সংগঠনের সকল সদস্যবৃন্দ সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতি আবুল কাশেম তার বক্তব্যে এমপি মহোদয়ের কাছে এলাকার জলবদ্ধতা দূরীকরণে খাল খনন, সাইক্লোন সেন্টার, রাস্তাঘাট নির্মানসহ অসংখ্য উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য জোর দাবি করেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আপনারা জানেন আমাদের আমির ডা: শফিকুর রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কোন এমপি সরকারের দেওয়া ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবেন না, সরকারি প্লট গ্রহণ করবেন না, এমপি এবং এমপির ব্যক্তিগত সহকারি নিজদের পরিবারসহ কোন আত্মীয়কে সরকারি সুযোগ সুবিধা দিতে পারবে না।

সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকেন আমি আপনাদের সকল দাবি ক্রমান্বয়ে পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরো বলেন, মাদক এবং জলাবদ্ধতা বর্তমান সময়ের সবচেয়ে মারাত্মক সমস্যা। এই মাদক সমস্যা উত্তরণে প্রশাসনের পাশাপাশি সামাজিক গণ সচেতনতা গড়ে তুলতে হবে। সেটা না হলে আমাদের সমাজ আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে।

​সভায় সংগঠনের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নের নানা দিক তুলে ধরে আলোচনা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *