মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরার ধুলিহরে উৎসবমুখর পরিবেশে হযরত আব্বাস (রা.) কমপ্লেক্সের ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকালে এই নির্মাণ কাজের সূচনা করা হয়।
সদর জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢালাই কাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা।
এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি এবং ইসলামী আলোচক মাওঃ মনিরুল ইসলাম ফারুকী, ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হযরত আবু বকর সিদ্দিক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত উপ-অধ্যক্ষ আরিফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী হাবিবি, মফেজউদ্দিন ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ কারী আনারুল ইসলাম, যুব বিভাগের ইউনিয়ন আমির আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কমপ্লেক্স কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আবুল কালাম বাবলা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং কমপ্লেক্সের দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি কমপ্লেক্সের উন্নয়নকল্পে এক লক্ষ টাকা অনুদানের বিশেষ ঘোষণা দেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং কমপ্লেক্সের সার্বিক উন্নতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।







