নিজস্ব প্রতিনিধি : আগামী ২২ আগস্ট শনিবার সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা সাতক্ষীরার গণমানুষের নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দিতায় জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি, সাতক্ষীরা জেলা ট্র্রাক শ্রমিক ইউনিয়ন, নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা আলহাজ্ব মো. আব্দুর রউফকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রবিবার (১৬ আগস্ট) সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *