হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আইনমন্ত্রী এ্যাডঃ আসাদুজ্জামান এর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিগঞ্জ পোস্ট অফিস মোড়স্থ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এএসপি আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ শাহীন কবির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আরিফুর রহমান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদোয়ান ফেরদৌস রনি, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন।এ সময়ে ছাত্রদলের জাকিরসহ উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ, কর্মসূচি সফল করা এবং সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে যেকোনো কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *