হাফিজুর রহমান শিমুল : মাল্টি স্টোক হোল্ডার ইনিশিটিয়েভ ফর পিস এন্ড স্টেবিলিটি প্রকল্পের আওতায় সংঘাত নয় শান্তি ও সম্প্রীতি বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শান্তি উদ্যোগে স্থায়ীশীলতা নিশ্চিতকরণ বিষয়ক ২১ ও ২২ সেপ্টেম্বর দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

দি হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে যশোর আর আর এফ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে খুলনা বিভাগের ৮টি জেলার পিএফজি গ্রুপ ও ওয়াইপিএফ জি গ্রুপ এর ৩৬ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষনে বর্তমান ডিজিটাল পদ্ধতিতে ডিভাইস এর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন ধারণা দেওয়া হয়, সালিশের মধ্যস্থতা, মধ্যস্থতার কৌশল, সংঘাত এড়িয়ে শান্তি ও সম্প্রীতির নিরপেক্ষতা এবং গোপন অবলম্বন, ডিজিটাল ভুল তথ্য, ষড়যন্ত্রমূলক মিথ্যা, ক্ষতিকর সত্য বিষয়, নৈতিক নেতৃত্ব, শান্তি প্রতিষ্ঠায় নৈতিক ধারন ও গুণাবলী, পরিস্থিতি বুঝে উদ্যোগ শালীস বিচার ব্যবস্থা পিএফজি গ্রুপের সদস্যদের করণীয় বিষয়ে কুইজের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন আমিনুর রহমান ও খোরশেদ আলম। সহযোগিতায় ছিলেন জেলা সমন্বয়কারী আবু তাহের ও আশরাফুল আলম।

সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ কুইজ উত্তর দাতাদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এ প্রশিক্ষণে খুলনা বিভাগেরর পৃথক ৮টি উপজেলার ৪৮জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *