নিজস্ব প্রতিনিধি: শিশু অপ্রতিমসহ নিহত নিরপরাধ শিশু হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের পাদদেশে বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অংশগ্রহণ করেন, মাননবাধিকার সংগঠন স্বদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা, মানবাধিকার সাংস্কিৃতিক ফাউন্ডেশন, এইচআরডিএফ, এইচআরডি কোয়ালিশন, সাতক্ষীরা, হিউম্যান রাইটস ল’ ইয়ারস ফোরাম, এইচআরডি নেটওয়ার্ক, উত্তরন সাতক্ষীরা, সিডো , হেড, ক্রীসেন্ট ইয়ুথ স্কুল গার্লস গ্রেুপ, সুন্দরবন ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

মানববন্ধন অনুষ্ঠানে স্ব-স্ব সংগঠনের প্রতিবাদী ব্যানার -ফেষ্টুন সহ উপস্থিত থেকে সারাদেশে শিশু নিখোজ ও হত্যার বিচার দাবি করে প্রতিবাদ সমাবেশ করেন অংশগ্রহণকারীরা।

মানবাধিকার কর্মি স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত এর সভাপতিত্বে এবং সঞ্চালনায় বক্তব্য রাখেন এমএসএফের সমন্বয় কারি মানবাধিকার কর্মী এড. সাইদুর রহমান, মহিলা পরিষদের সভাপতি আঞ্জুয়ারা মিলি, সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, আঃ সামাদ, আবু জাফর সিদ্দিকী, সিডো পরিচালক শ্যামল বিস্বাস, এমএসএফ সাতক্ষীরা সমন্বয়কার এড. মনিরউদ্দীন, এমএসএয় ঢাকার সমন্বয়কারী সোফিয়া হাসিন, এমএসেএফের সিনিয়র স্টাফ ল ইযার এড. নাহিদ সামস্, হেড পরিচালক লুইস রানা গাইন, মো: বায়জিদ হোসেন, নুসরাত জাহান, শেহনাজ পারভিন, জারিন তাসনিন, দক্ষিনের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক উ এলাহী, সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, ডেইলি ষ্টার সাতক্ষীরা প্রতিনিধি বলিষ্ট সাংবাদিক কন্ঠস্বর কল্যান ব্যানার্জী প্রমুখ।

সাতক্ষীরা শহিদ আঃ রাজ্জাক পার্কের শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদে বক্তারা বলেন, দেশে শিশু নিখোঁজ ও হত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, চলতি বছরের প্রথম আট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় মোট ১৫৫ শিশু নিহত হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯ এবং ধর্ষণের পর ২৬ শিশু হত্যার শিকার হয়েছে।

এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের খবর পাওয়া যায়। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু। দেশের চলমান পরিস্থিতিতে সরকারের দৃঢ় ভুমিকা ও প্রশাসনের কঠোর অবস্থানের দাবি করা হয়।মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে সামপ্রতিক সময়ে সংঘঠিত সকল হত্যা, ধর্ষন অপহরন, নির্যাতনের প্রতিবাদ ও সকল শিশু হত্যার বিচার চাই এবং নিখোঁজ শিশুর সন্ধান চাই বলে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *