শেখ আমিনুর হোসেন : সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবুর একমাত্র বোন লাইলুন নাহার লিপি (৫৭) মারা গেছেন। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সাতক্ষীরা শহরের কাঠিয়া এলাকার নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমা লাইলুন নাহার লিপি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোদ্দাসেরুল হক হুদার স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বুধবার বাদ জোহর বেলা ২টায় সাতক্ষীরার চাঁদপুর গ্রামে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এদিকে লাইলুন নাহার লিপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪)। সংগঠনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন—সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *