স্বদেশ এর আয়োজনে সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে নাটক প্রদর্শন ও পাঠচক্র পরিচালনা অনুষ্ঠিত। স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) ও ইউরোপিও ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা; সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে Engage Now ঘড়ি প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর ২০২৬ তারিখ বৃহস্পতি বার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: আশরাপুর রহমান এর সভাপতিত্বে মানবাধিকার, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয় নাট্যদল (বিনাদ) সদস্যদের অংশগ্রহনে সচেতনতামূলক নাটক প্রদর্শন ও বিনাদ সদস্যদের পাঠচক্র পরিচালনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সচেতনতামূলক কর্মসূচীতে স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীসহ স্থানীয় নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করে। সার্বিক সহযোগীতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: আজহারুল ইসলাম, প্যারালিগাল শরিফুল ইসলাম ও হিসাবরক্ষক তাপস বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি







