হাফিজুর রহমান শিমুল : শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কালিমাতা মন্দির পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাওছার আজিজ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পথমে তিনি উপজেলার নলতা কালিমাতা মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান শাহিন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাড় এবং মন্দির পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পরে তিনি উপজেলার আমিয়ান দূর্গামন্দির, গোবিন্দকাটি দূর্গা মন্দির পরিদর্শন ও উপস্থিতির সাথে মতবিনিময় করেণ। পরিদর্শনকালে জেলা প্রশাসক মন্দিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের পরিবেশ, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন তিনি।
ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ পূজার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনা সম্পর্কে জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাদের অবহিত করেন।







