নিজস্ব প্রতিনিধি : আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার দীপঙ্কর দত্ত, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ ইলিয়াস, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, কোষাধক্ষ্য মিহির সাহা, লেকভিউ প্রতিনিধি মোঃ রাজু আহমেদ, পানসী রেস্তোরাঁর প্রতিনিধি মোঃ আব্দুস সামাদ, হোটেল টাইগার প্লাস ও রয়েল প্লাসের মীর তাজুল ইসলাম রিপন, অরজিনাল সাগর সুইটসের শেখ মেহেদী হাসান, মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সৌমেন ঘোষ, ঠিকানা হোটেলের সৈয়দ রাজিব হাসান, জয়হুন ডেইরী ফার্মের মোঃ আব্দুল কাইয়ুম, অগ্রগতি রিসোর্টের নাহিদ হাসান, হোটেল বৈশাখীর মোঃ মিজানুর রহমান, শাহিন বেকারির মোঃ আমানুল ইসলাম, দক্ষিণা রেস্টুরেন্টের কাজী মুনতাসির আহমেদ, কাচ্চি ডাইনের জয়নাল আবেদীন, মুজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট এর প্রতিনিধি মোঃ আতিকুল আলম (আতিক) প্রমূখ। এসময় সাতক্ষীরা জেলার আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *