তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর গড়ে ওঠা পাঁচটি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তালা সরকারি কলেজের পেছনে ড্রেনের ওপর গড়ে ওঠা দুটি দোকান, উপজেলা চত্বরের সীমানা প্রাচীরসংলগ্ন দুটি দোকান এবং খালের ওপর নির্মিত একটি দোকান উচ্ছেদ করা হয়। এ সময় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *