নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাড. আকবর আলী।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত সময়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন কার্যালয়ে তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় তাঁর সঙ্গে একদল আইনজীবী উপস্থিত ছিলেন।

উপস্থিত আইনজীবীদের মধ্যে ছিলেন অ্যাড. ফেরদৌসা আরা লুসি, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. আসাফউদ্দৌলা সুমন, অ্যাড. আব্দুস সালাম, অ্যাড. রাব্বি, অ্যাড. পিয়াল, অ্যাড. অমিত কুমার রায়, অ্যাড. জিএম ফিরোজ আহমেদ, অ্যাড. সাবিহা খাতুন, অ্যাড. অপু, অ্যাড. আকরাম আলী, অ্যাড. জালাল উদ্দিন, অ্যাড. জাফরুল্লাহ, অ্যাড. শরিফুল ইসলাম-২, অ্যাড. সাইফুল ইসলাম, অ্যাড. আবু তাসিন বাবলু, অ্যাড. জিয়াউর রহমান, অ্যাড. নাসিরুল ইসলাম, অ্যাড. মোকাফমেল হোসেন মিলন, অ্যাড. রাশেদ হোসেন, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শফিক উদ্দিন, অ্যাড. রেহানা খাতুন, অ্যাড. আজিবর রহমান, অ্যাড. ওহিদুজ্জামান, অ্যাড. শাহাজান আলী ও অ্যাড. মোজাম্মেল হোসেনসহ অন্য আইনজীবীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর সমিতির ৬১৪ জন ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩ নভেম্বর (মঙ্গলবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্রের বিষয়ে কোনো আপত্তি থাকলে ৪ ও ৫ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপত্তি দাখিল করা যাবে।

এ ছাড়া ৯ নভেম্বর দুপুর ২টায় আপত্তি নিষ্পত্তি এবং ১০ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত আপিল দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্ধারিত সময়সূচিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি, আপিল ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *