উদীচী শিল্পী গোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে চিকিৎসা সেবায় অবদান রাখার স্বীকৃতি স্বরুপ বরেণ্য চিকিৎসক সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ এবাদুল্লাহ সাহেবকে গুণীজন সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
তিনি দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা শহরের পাকাপুল মোড়ের সংলগ্ন খান মার্কেটের ২য় তলায় অসহায় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ, সদস্য ও অন্যান্য গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি







