নিজস্ব প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার যৌথ আয়োজনে কালেক্টরেট চত্বরে র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে পুরস্কার এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)রিপন বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।

যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস’র পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন্নাহার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।

এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের যুব নেতৃবৃন্দ অনুষ্ঠানে তাদের বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *