গাজী হাবিব : সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর সংলগ্ন ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে ককটেল বিস্ফোরিত হয়েছে। ৬ দিনের ব্যবধানে একই জায়গায় দ্বিতীয়বার ককটেল বিস্ফোরনে কেউ হতাহত না হলেও আদালতপাড়াসহ ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে ক্যান্টিনের চালে ককটেলটি বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই জেলা প্রশাসকসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুর বারোটার দিকে এলাকাটি খুবই কর্মচঞ্চল ছিল। হঠাৎ করে ক্যান্টিনের চালে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এঘটনা ঘটিয়েছে, সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। দুস্কৃতিকারীদের ছাড় দেওয়া হবেনা।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর অজ্ঞাত দুর্বৃত্তরা ক্যান্টিনের চালে ককটেল ছোড়ে। তবে সেটা বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো কচটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *