কালিগঞ্জ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনকে বিজয়ী করতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ১২নং মৌতলা ইউনিয়নের পরমানন্দকাটি সার্বজনীন দুর্গা মন্দির আয়োজনে মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির সভাপতি বাবু দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী কাজী মোঃ আলাউদ্দিন।

বক্তব্যে তিনি বলেন আগামী নির্বাচনে ধানেরশীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিবেন। আমি কাজের মানুষ, কাজ করতে চাই আশাশুনী ও কালিগঞ্জের ২৩টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে। আমি ধর্মে বর্ণে ভেদাভেদ বুঝিনা, সকলেই এই জনপদের নাগরিক। যখন যেভাবে সাধারণ মানুষ আমাকে স্মরণ করবেন আমাকে পাশে পাবেন।

আমি বিগতদিনে কালিগঞ্জ দেবহাটায় মনখুলে উন্নয়ন করেছিলাম বলেই সবাই আমাকে উন্নয়নের রূপকার আখ্যা দিয়েছেন। আজ একটি দল মিথ্যাচার আর নয়া প্রোপাগান্ডা ছড়িয়ে দেশের সাথে বিশ্বাসঘাতকতা শুরু করেছে।

ধর্মের বুলি আওড়িয়ে তারা সাধারণ মানুষকে বিপথগামী করার চক্রান্তে নেমেছে। তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য প্রশান্ত কুমার সাহা, সমাজসেবক শীবব্রত বাইয়া, সমাজ সেবক গোপাল বাইয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী সাফুই, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছটু,মথুরেসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু মৌতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলমগীর হোসেন, সিনিঃ সহ সভাপতি কাজী ঈমামউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জামান আকুল, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাসানুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, তারালি বিএনপি’র সাবেক আহ্বায়ক এনামুল হক এনাম , সাধারণ সম্পাদক গনিয়ার রহমান , উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, মৌতলা বাসস্ট্যান্ড কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বিএনপির চলমান আন্দোলন ও আসন্ন নির্বাচনে ধানেরশীষের প্রতিকের পক্ষে গণজাগরণ তৈরির আহ্বান জানান। স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ উঠান বৈঠকে সোনাতনী ধর্মাম্বলম্বী শতশত নারী পুরুষ সহ দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *