Oplus_131072

ডেস্ক রিপোর্ট : ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে অভিযোগ ও সাড়া প্রদান কমিটির মাসিক সভা অনুষ্ঠিক হয়েছে।

আলিপুর ও ফিংড়ী ইউনিয়ন পরিষদ সহ আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল, ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, গাভা এ কে এম মাধ্যমিক বিদ্যালয় ও ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ী ঋষি পাড়ায় মিলে ৬ টি মাসিক সভা অনুষ্ঠিত হয়। ৯ জানুয়ারি বৃহস্পতিবার উক্ত গ্রুপ গুলোতে ৭সদস্য বিশিষ্ট অভিযোগ ও সাড়া প্রদান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মাসিক মিটিংয়ে উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, মেম্বার, গ্রাম পুলিশ, নির্বাচিত স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, কমিউনিটির লিডার ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দীন ও হুমায়রা জামান।

মাসিক মিটিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন করা হয়। কমিটির সদস্যদের যৌন প্রজনন স্বাস্হ্য অধিকার ইস্যুতে দক্ষতা বৃদ্ধি পাবে। কমিউনিটির জেন্ডার ভিত্তিক সহিংসতা পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করতে পারবে। যৌন প্রজনন স্বাস্হ্য অধিকার ও জেন্ডার ভিত্তিক সহিংসতা ইস্যুতে অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে ও রেফার করতে পারবে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। এই বক্সে প্রাপ্ত অভিযোগের দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *