দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া যুগিখালি ইউনিয়নের গোছমারা, পাঁচনল, বামনখালিসহ বিভিন্ন এলাকায় এবং কলারোয়া পৌরসভার কয়েকটি স্থানে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কম্বল বিতরণ করা হয়। এছাড়াও গত কয়েকদিন ধরে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে শীতার্ত মানুষের মাঝে। ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে বলে কেএম পলাশ সাংবাদিকদের জানান।

কম্বল বিতরণের এক পর্যায়ে কেএম আশরাফুজ্জামান পলাশ বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে এসে অসচ্ছল মানুষের হাতে কম্বল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মনিরুল ইসলাম মনি, কাজী সিরাজ, দেলোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *