দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯’এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রী কলেজে দ্য কার্টার সেন্টারের আয়োজনে তথ্য অধিকার আইনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন এর তত্ত্বাবধানে সততা সংঘের সদস্য, পরামর্শক কাউন্সিল সদস্য, কলেজ শিক্ষার্থী, কলেজ শিক্ষক ও উপজেলা দুপ্রক সদস্যদের সচেতন করতে এ সচেতনতা ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মুহা. আজমল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন ও মোঃ মহসীন আলী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান।

এ ওরিয়েন্টেশনে মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন কতটুকু ভূমিকা রাখতে পারে, সুশাসন নিশ্চিত এবং নাগরিক হিসেবে সর্বোচ্চ দায়িত্বশীল অবস্থা নিশ্চিত করতে আইনী আলোচনা ও হাতেকলমে শেখানো করা হয়। এসময়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

সচেতনা কর্মশালায় মুখপাত্র হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশের দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাম্মী লায়লা ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও এক অংশের প্রশিক্ষক ছিলেন প্রোগ্রাম অফিসার অ্যাড. নাজমুন নাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *