দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন মাওলানা আহমদ আলী। তিনি দীর্ঘদিন একই মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।
যোগদানকে সামনে রেখে রবিবার(১২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় মাদ্রাসার আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদরাসার গর্ভনিং বডির সভাপতি দুদক পরিচালক ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিম।
অফিস কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিদুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মুহাঃ আইয়ুব আলী, বেগম খালেদা জিয়া কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দীক, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবী প্রভাষক মাওলানা ওমর আলী, সিনিয়র শিক্ষক মোঃ আঃ গফফার, এবং মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপু, সুপার আঃ সাত্তার, সমাজ সেবক আঃ গফুর খোকন, অবসরপ্রাপ্ত ব্যংক কর্মকর্তা মোঃ সিরাজুল হক, অবসরপ্রাপ্ত মাওলানা এ কে এম কোরবান আলী, মোঃ শাহাজান, মোঃ আলমগীর হোসেন সহ মাদ্রাসার সকল শিক্ষক ও অভিভাবক, স্টাফ গন উপস্থিত ছিলেন।
পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নতুন অধ্যক্ষ মাওলানা আহমদ আলীর নিকট দায়িত্ব অর্পন করেন এবং উপস্থিত সকলেই নতুন অধ্যক্ষ মাওলানা আহমদ আলী কে ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানান। দায়িত্ব বুঝে নিয়ে নতুন অধ্যক্ষ মাওলানা আহমদ আলী সকলের কাছে শিক্ষকবৃন্দের, অভিভাবক, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।







