দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জাহাঙ্গীর গাজীকে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও ফয়সাল হোসেনকে সিআর মামলায় গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের একটি চৌকস দল ওই পৃথক অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহিন জানান, বুধবার (১২ আগস্ট ২০২৬) গ্রেপ্তারকৃত আসামিদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







