দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২৫’ পালন করা হয়েছে। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ওই মৎস্য সপ্তাহ পালন করা হয়। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) সকালে র্যালি শেষে উপজেলার পুকুরে মাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা।
কলারোয়া উপজেলা বিএনপি মুখপাত্র মোঃ রইচ উদ্দীন, কলারোয়া আলিয়া ( কামিল ) মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাওঃ মোঃ আহম্মাদ আলি, উপজেলা কৃষি অফিসার এনামুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এস আই সজীব বালাসহ মৎস্যচাষীবৃন্দ। আলোচনা শেষে ৪ জন আদর্শ মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার সাইয়েদ মোঃ ফারাহ।







