দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার(২২ জুলাই) বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ঘটনাস্থলে বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ও ৫(১) ধারা মতে ভ্রাম্যমান আদালতের বিচারক অবৈধ বালু ব্যবসায়ী মেহেদী হাসান(৩২) কে ৫০ হাজার টাকা জরিমানা ও ২১ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সে পার্শ্ববর্তী নাথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারি আ: মান্নানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জানান, অবৈধ ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।







