দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক বালু ব্যবসায়ীকে ৭০  হাজার জরিমানা করা হয়েছে।  আদালত সূত্রে জানা যায়, বুধবার
(১৩ আগষ্ট) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কেরালকাতা ইউনিয়নের কেরালকাতা গ্রামের পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ঘটনাস্থলে বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ও ৫(১) ধারা মতে ভ্রাম্যমান আদালতের বিচারক অবৈধ বালু ব্যবসায়ী জাকির হোসেন(৩৫) কে ৭০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। সে একই গ্রামের সাবেক মেম্বর মুজিবর রহমানের ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন থানার এসআই নানটু মিয়া, বেঞ্চ সহকারি আ: মান্নানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জানান, অবৈধ ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *