দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পাবলিক ইন্সটিটিউটের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু। সংগঠনের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলীর সঞ্চালনায় সভায় বিভিন্ন বিষয়ের আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় পাবলিক ইন্সটিটিউটের সহ-সভাপতি অধ্যাপক শাহাদাত হোসেন, নাজমিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কাকন, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক জিএম সালাউদ্দিন, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, পাঠাগার সম্পাদক শাহাদাত হোসেন শ্যামল, নির্বাহী সদস্য শেখ তামিম আজাদ মেরিন, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, আরিফ মাহমুদ, শেখ সালাউদ্দিন, জিএম নাজমুল ইসলামসহ নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *