দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বিভিন্ন বাজারে জনসংযোগ ও লিফরেট বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

বুধবার(২৫ জুন) বিকালে উপজেলার কাজীরহাট বাজারে বিভিন্ন ব্যাবসায়ীদের দোকানে গিয়ে ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করেন তিনি।  রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কিত আলাপকালে বিভিন্ন ব্যাবসায়ীরা তাকে জড়িয়ে ধরেন ও আগামী দিনে কলারোয়া উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার অনুরোধ করেন এবং তাকে আগামী দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় তার সাথে ছিলেন কলারোয়ার ০৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধাঃ সম্পাঃ সোহরাব হোসেন, যুগ্ম সাধাঃ সম্পাঃ মতিউর রহমান, তুলসীডাঙ্গা ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, পৌর সার্চ কমিটির সদস্য মাস্টার সালাউদ্দিন ফারুক, রবিউল ইসলাম, কলারোয়া উপজেলা জাসাসের আহবায়ক আব্দুস সামাদ মিলন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর শ্রমিক দলের সভাপতি মোজাম হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবলু, সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধাঃ সম্পাঃ আঃ আজিজ বাবু, বাবুলি, মুকুল, কাজীরহাটের আনিসুর, নাজমুল, ঈমান, তারেক, সামছুর, স্বাক্ষর, কামাল, নাহিদ, রাহুলসহ বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *