হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বেড়াখালী গ্রামে প্রাণিসম্পদের সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসা ও ছাগল ভেড়ার ভ্যাকসিন প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী কালীমন্দির মাঠে ও বেড়াখালি গুরুপদর বাড়ির সামনে ক্যাম্প আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিগঞ্জ। ক্যাম্পে প্রধান দায়িত্বে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে।
এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. উৎপল রায়, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মুজিবর রহমান এবং সরকারি এ আই টেকনিশিয়ান শেখ ইমরানুল ইসলাম।প্রধান অতিথি ডা. শংকর কুমার দে বলেন গ্রাম পর্যায়ে খামারিরা যাতে তাদের পশুদের সঠিক চিকিৎসা ও সুরক্ষা পান, সে লক্ষ্যেই আমরা এই ফ্রি ক্যাম্প আয়োজন করেছি। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন ও খামারিদের আয় বৃদ্ধি পাবে।
ক্যাম্পে স্থানীয় শতাধিক খামারির মাঝে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর ভ্যাকসিন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।খামারিরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত এ ধরনের সেবার দাবিও জানান।







