হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জের পল্লী থেকে বাহাত্তর বছর বয়সী বৃদ্ধা খোদেজা খাতুন আটদিন যাবত নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার বন্দকাটি গ্রামের মৃতঃ মহাসীন আলী গাজীর স্ত্রী ও বিএনপি নেতা ইঞ্জিঃ মাহমুদুল হাসান মন্টু’র মাতা।
কালিগঞ্জ থানায় করা ডায়েরী সূত্রে জানাগেছে, খোদেজা খাতুন গত ১১ মার্চ ২০২৫ তারিখে সকাল ১০টায় বাড়ীর কাওকে না জানিয়ে লাপাত্তা হয়ে যায়। মানষিক ভারসাম্যহীন বৃদ্ধা ইতিপূর্বেও একাধিক বার বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। মা নিখোঁজ হওয়ার ঘটনায় তার একমাত্র পুত্র মাহমুদুল হাসান মন্টু ১৮ মার্চ ২০২৫ তারিখে কালিগঞ্জ থানায় জিডি করেছেন। সাধারণ ডায়েরী নম্বর- ৭৪৫।







