হাফিজুর রহমান শিমুল  : কালিগঞ্জ উপজেলায় বিএনপির ওয়ার্ড কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে দেশে গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছে। দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতেই ওয়ার্ড কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে আজ পাড়া-মহল্লায় বিএনপির ভোট উৎসব চলছে।

আমরা চাই প্রকৃত ত্যাগী নেতাকর্মীরাই বিজয়ী হয়ে দলকে আরও শক্তিশালী করুন। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রুহুল কুদ্দুস, মেম্বার খায়রুল ইসলাম, আবু মোস্তফা ইয়াছিন ও মনিরুল ইসলাম মনি প্রমুখ। পরবর্তীতে মথুরেশপুর ইউনিয়নের গড়েরহাট খোলায় আরেকটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বদরুর সভাপতিত্বে উক্ত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। আসন্ন ইউনিয়ন কাউন্সিলকে কেন্দ্র করে ধলবাড়িয়া, মথুরেশপুর, কুশুলিয়া ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সম্মানিত কাউন্সিলরবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *