হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি’র বর্তমান কমিটির সদস্য শেখ এবাদুল ইসলামকে কালিগঞ্জ নাসরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর সালেহ আহমদ স্বাক্ষরিত গত ২১ আগস্ট ২০২৫ তারিখের এক প্রজ্ঞাপনে এ কমিটি অনুমোদন প্রদান করা হয়। দুই বছরের জন্য অনুমোদিত এই ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিধানমালা ২০০৯-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে। নতুন ম্যানেজিং কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব আব্দুর রব, প্রতিষ্ঠাতা সদস্য শেখ মনিরুল ইসলাম, অভিভাবক সদস্য হিসেবে শেখ জালাল উদ্দিন, শেখ হযরত আলী, শেখ রফিকুল ইসলাম ও শেখ জহুর আলী। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ হোসেন আলী ও এসএম সাইফুল্লাহ এবং সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে রয়েছেন মুসলিমা খাতুন।

এ প্রসঙ্গে শেখ এবাদুল ইসলাম বলেন, “আমি সর্বোচ্চ নিষ্ঠা, স্বচ্ছতা ও আন্তরিকতা নিয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, সুশিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং আধুনিক শিক্ষার প্রসারে কাজ করব। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় নাসরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলাই আমার অঙ্গীকার।”স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী নবগঠিত এই ম্যানেজিং কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামোগত বিকাশ ঘটবে বলে তারা আশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *