বিশেষ প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। বিষয়টির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রকাশ হয়েছে ‘ধরণীর ডাক’ নামে একটি দেয়ালিকা।
সোমবার (২৮ জুলাই) দিনভর এসব অনুষ্ঠানমালায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। বিতর্কের বিষয় ছিল “ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিলÑ জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার, জলবায়ু পরিবর্তনে শিল্পোন্নত রাষ্ট্রগুলোর দায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় করণীয় এবং জলবায়ুর পরিবর্তন রোধে বৃক্ষের অবদান।
দেয়ালিকাটি সম্পাদনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম। এতে বাণী দিয়েছেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. সরফরাজ নেওয়াজ সাগর ও প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম। দেয়ারিকাটিতে ফটোগ্যালারিতে তুলে ধরা হয়Ñ জলবায়ু উদ্বাস্তু, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব। শিক্ষার্থীদের লেখা কবিতায় অনুরূপ বিষয়গুলো প্রতিপাদ্য হয়ে ওঠে।
বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতায়ও যুক্তি-তর্কের আলোকে তুলে ধরা জলবায়ু পরিবর্তনের কারণ, ফলাফল ও করণীয় বিষয়ে। বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মো. হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, মো. নজিবুল ইসলাম, খালেদা খাতুন, আজহারুল ইসলাম, কনক কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, অরুন কুমার মন্ডল, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, মৃনাল কুমার বিশ্বাস, ভানুবতী সরকার, শিক্ষার্থী সাবরিন সুলতানা, তাহিরা আক্তার মিম, ঝিলিক সরকার, আসমাউল হুসনা, রাজিয়া সুরতানা, ঐশিকা দাস প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।








