তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৩১ আগস্ট ) বিকেলে ইউনিয়নের হাজরাকাটি বাজারে এ সম্মেলনের আয়োজন করে খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই।

খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বায়জিত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মাস্টার শাহাদাত হোসেন, মালী মোসলেম উদ্দীন, উপজেলা যুবদলের নেতা নুরুল ইসলাম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরদার রেজাউল ইসলাম, হেলালখান,আব্দুর রাজ্জাক,মহিলা দলের আহ্বায়ক মুরশিদা পারভিন প্রমুখ।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ওয়ার্ড কমীদের মতামতের ভিত্তিতে মনিরুল ইসলাম সভাপতি, মশিয়ার রহমান সহ-সভাপতি, শয়কাত শেখ সাধারণ সম্পাদক, সেলিম গাজী যুগ্ম সম্পাদক, কামাল সরদার সাংগঠনিক সম্পাদক এবং তুহিন সরদার সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *