শেখ আমিনুর হোসেন : সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সাতনদী পত্রিকার স্টাফ রিপোর্টার মো: আইয়ুব হোসেন রানার পিতা মো: মকবুল সরদার (৭৩) মঙ্গলবার (২৪ জুন ‘২৫) ভোর ৫টা ১০মিনিটের দিকে আশাশুনির বুধহাটা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি কয়েক বছর ধরে হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন।
মঙ্গলবার বাদ জোহর বুধহাটা কওছারিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গানে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে মরহুমের আত্মীয় স্বজন, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *