নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়

। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার, স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, তালা উপজেলা নির্বাহী আফিসার দীপা রানী সরকার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, পানি উন্নয়ন বোর্ড-০২ এর নির্বাহী প্রকৌশলী, সকল উপজেলা নির্বাহী অফিসার, এলজিইডির নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ছাত্র প্রতিনিধি আরাফাত হোসেন সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই জেলাকে নিরাপদ রাখা সম্ভব।” সভায় সম্পত্তি সংক্রান্ত বিরোধ, সন্ত্রাস ও নাশকতা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, অনলাইন জুয়া দমন, মানব পাচার প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা হ্রাস, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া, বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া জেলায় জলাবদ্ধতা নিরশনে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *