ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে ১৬ জুন ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ৩ মাস মেয়াদের জন্য সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

জেলা কমিটিতে পদাধিকার বলে সাতক্ষীরা জেলা প্রশাসক কে চেয়ারম্যান মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে শেখ মাসুম বিল্লাহ শাহীন এবং তাজকিন আহমেদ চিশতী কে সেক্রেটারী মনোনীত করা হয়েছে। এছাড়া সদস্য পদে শেখ সিরাজুল ইসলাম, আবুল হাসান হাদী, মোহাদ্দীস রবিউল বাশার, সৈয়দ ইফতেখার আলী, আবু জাহিদ ডাবলু, ফরিদা আক্তার বিউটি, ডা. আবুল কালাম বাবলা এবং মোঃ মনিরুজ্জামান রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *