২৫ নভেম্বর ২৬ সকাল ১০ টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন ২০২৫ উপলক্ষে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভার কর্মসূচীতে বক্তব্য রাখেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত। তিনি বলেন নারী ও শিশুর প্রতি চলমান সংহিংসতার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশ, আমরা মানবাধিকার পক্ষের এই সমাবেশ থেকে দাবী করি মুক্ত হোক নারীর সকল বাধা, মুক্ত হোক নারীর অবাধ চলাচল, নিশ্চিত হোক ভয় শুন্য নারীর কর্ম পরিবেশ।

স্বদেশ সংস্থার পক্ষ থেকে আগামী ৫ ডিসেম্বর সকাল ১০ টায় সকল প্রকার সহিংসতার প্রতিবাদে শহিদ আঃ রাজ্জাক পার্কে আয়োজিত সমাবেশে সকলকে যুক্ত হওয়ার আহবান জানানো হয়।

মানব বন্ধন ও সমাবেশে সাতক্ষীরার বিভিন্ন স্থানীয় সংগঠনের প্রধান, প্রতিনিধি যুবপ্রতিনিধি, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রীরা বক্তব্যে তারা সাতক্ষীরাতে সম্প্রীতি ঘটে যাওয়া বিভিন্ন নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিষয় উল্লেখ করেন এবং বলেন যাতে আর কোন নারী ও শিশু নির্যাতন না হয় এবং নারী নির্যাতনের প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। মানব বন্ধন কর্মসুচিতে, স্বদেশ, এইচআরডিএফ,আশালোককেন্দ্র, সৃজনী লোক কেন্দ্র,কার্টার সেন্টার, ষ্টেপস টুয়ার্ডাস ডেভলপমেন্ট, ওয়াটার মুভমেন্ট, প্রান সহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহন করে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *