শেখ মনিরুল ইসলাম : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে জুন শুক্রবার বিকেল পাঁচটায় প্রথম আলো বন্ধু সভার আয়োজনে সাতক্ষীরা পোস্ট অফিস মোড়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধু সভার সভাপতি মৃত্যুঞ্জয় সরকার। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার।
এছাড়া বক্তব্য রাখেন লেখক ও সাহিত্যিক সাতক্ষীরার সকালের সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, আবু তাহের বিল্লাহ, সাধারণ রাহাতুল ইসলাম বাদশা, করিমুন্নেছা শান্তা, গোলাম হোসেন, কার্যনির্বাহী সদস্য হৃদয় মন্ডল, একুশে নিউজ জেলা প্রতিনিধি শেখ মনিরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *