নিজস্ব প্রতনিধি : বি.ডি.এফ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা গত ২৬ জুন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরশাদ আলী।
সভায় সাধারণ সম্পাদক গত দুই বছরের সাংগঠনিক কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। পরে সভাপতি আনুষ্ঠানিকভাবে বিদায়ী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
পরবর্তীতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে এস এম ইসমাইল হোসেন-কে আহ্বায়ক, মুকুল হোসেন-কে সদস্য সচিব এবং মেহেদী হাসান শিমুল-কে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
সভায় বক্তারা বলেন, ক্লাবের মর্যাদা অক্ষুণ্ণ রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভা শেষে উপস্থিত সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।







