ডেস্ক রিপোর্ট: ‘বন্ধুত্ব গড়ে উঠুক, মানবতার কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আলোচনা, আবৃত্তি ও কেক কেটে উদযাপিত হলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমরা বন্ধু’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের দ্য এডিটরস কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন নাট্য ও আবৃত্তি শিল্পী এবং সাংবাদিক শামীম পারভেজ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহসান রাজিব, স্বপ্নসিড়ির সভাপতি নাজমুল হক, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান, মানবজমিনের এসএস বিপ্লব হোসেন, আমরা বন্ধু’র সাতক্ষীরা টিম লিডার রিজাউল করিম, সদস্য মুশফিকুর রহিম, জামাল উদ্দীন, শামিম হোসেন এবং সাংবাদিক এসএস তৌহিদুজ্জামান, হাবিবুর রহমান সোহাগ, মো. হোসেন আলী, মেহেদী হাসান শিমুল, আলী মুক্তাদা হৃদয়, মৃত্যুঞ্জয় রায় ও ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে স্মৃতিচারণ ও আমরা বন্ধুর দীর্ঘ পথচলা নিয়ে আলোচনা হয়। বক্তারা সংগঠনটির বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনেও বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, আমরা বন্ধু প্রতিষ্ঠার পর থেকে বন্ধুত্বের সম্পর্ককে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে এগিয়ে যাচ্ছে। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করার মাধ্যমে সংগঠনটি তার কার্যক্রম অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *