আলতাফ হোসেন বাবু : আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকালে আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা দলের সভাপতি কামরুন নাহার কচির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন।

উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাছলিমা পারভিন আইরিনের সঞ্চালনায় সমাবেশের উদ্বোধন করেন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা ও সাংগঠনিক সম্পাদক সালেহা হক কেয়া।

সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন, উপজেলা মহিলা দলের সহ সভাপতি সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম এবং বিশেষ বক্তা ছিলেন, কামরুন্নাহার রিনা। সমাবেশে ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ মর্জিনা ইসলাম বেবী, নাজমা খাতুন, সেলিনা আক্তার, ঝর্ণা খাতুন, রহিমা পারভিন কবিতা ও রমেচা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *