স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনির বুধহাটা ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্ববর) সকালে উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেটে লিফলেট বিতরণ ও পথ সভা করা হয়। প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

বাজারে জাতীয় সংসদের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতিকের প্রার্থী কাজী আলাউদ্দীন লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। লিফলেট বিতরণ শেষে বাজারের মেইন সড়কে পথ সভা অনুষ্ঠিত হয়। প্রার্থী কাজী আলাউদ্দীন পথ সভায় বক্তব্য রাখেন।

তিনি বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের সব চেয়ে টেকসই করা হবে।

এসময় ইউনিয়ন বিএনপি নেতা তুহিন উল্লাহ তুহিন, ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। এসময় আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, শওকত হোসেন, রবিউল আওয়াল ছোট, নূরুল হক খোকন, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেন, সদস্য সচিব আঃ কাদের, শ্রমিক দলের আহবায়ক নূরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন, ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক আছাদ প্রমুখ তার সাথে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *