নিজস্ব প্রতিনিধি : কবি ও সাহিত্যিক রোটাঃ মিঃ স্বপন বৈরাগীর রচিত গল্প সংকলন “বেলা হলো অবেলায়” গ্রন্থের শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এক মনোমুগ্ধকর ও সার্থক সাহিত্যিক আয়োজনের মধ্য দিয়ে ১১ এপ্রিল শনিবার সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে “বেলা হলো অবেলায়” গ্রন্থের শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নুর মোহাম্মদ পাড়। শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠঅনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ বাসুদেব বসু। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সাতক্ষীরার সদস্য মোঃ নুরুল হক সহ সাতক্ষীরার বিশিষ্ট কবি ও সাহিত্যিকবৃন্দ, ঋষি ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সদস্যবৃন্দ, রোটারি ক্লাব অব সাতক্ষীরার সদস্যবৃন্দ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সদস্যবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কবির আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে লেখকের সাহিত্যচর্চার ভূয়সী প্রশংসা করেন এবং “বেলা হলো অবেলায়” গ্রন্থটিকে সমসাময়িক সাহিত্যাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে উল্লেখ করেন। সর্বস্তরের সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আনন্দঘন, সুশৃঙ্খল ও মনোজ্ঞ।







