হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় মধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে-২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রের সামনে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার।

বিশেষ অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দীন। কালিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনবিকা শীল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা আধুনিক পদ্ধতিতে মধু চাষের গুরুত্ব এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে মৌ পালনের ভূমিকা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দার বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম, এমপি মহোদয়ের পিএস শরিফুল ইসলামসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *