হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়মে জাতীয় বিপ্লব ও সংহতি দিবাস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ওয়াসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের কালিগঞ্জ শাখার সেক্রেটারি অধ্যপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা কৃষকদলের সভাপতি রোকনুজ্জামান, জাতীয় সংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তার শাকিল আহমেদ। আলোচনা সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের সমন্বয়ে বিভিন্ন গান পরিবেশনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ, সূধী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *