হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে-২৬) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা, চোরাচালন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে) মিলন সাহা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহা: রবিউল বাসার।

সভায় বক্তব্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিক, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখেরুজ্জামান পল্টু, হাজি তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাও: শেখ শফিউল্লাহ, বিজিবি খানজিয়া ক্যাম্পের সুবেদার সাদেক প্রমুখ।

সভায় কালিগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য ও চোরাচালান বৃদ্ধি, কৃষ্ণনগরে একটি শিশুর ধর্ষণ ও হত্যার শিকার, নলতা ও রতনপুর সীমান্ত এলাকায় মাদকদ্রব্য চোরাচালান যুব সমাজ বিপথগামীসহ পবিত্র কুরবানীর ঈদ, কুরবানীর পশু জবাই এর উপরে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান, কুরবানী ঈদে জাল টাকা ব্যবহারে সতর্ককরণ এবং সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে কঠোর পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়। আইন শৃঙ্খলার অবনতি ঘটে এমন কাজ করা যাবে না , সহ আইন শৃঙ্খলার উন্নয়ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে হয়। সভায় ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *