কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর-২০২৬) সকাল ১০টায় উপজেলা নিবার্হী কর্মকর্তার সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য ও অত্র কমিটির উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, উপজেলা সহকারী কমিশনার মঈনুল ইসলাম খান, কালিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সমন্বয়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দীকি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ।
সভায় উপজেলা এলাকায় ছোট বড় চুরি, মাদক প্রতিরোধ, আত্মহত্যা ও অপমৃত্যু, জলমহল ও বালুকান্ডসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা হয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী তোলা হয়। মাসিক এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।







