হাফিজুর রহমান শিমুল : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গনে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদেশ কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ুন কবির, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউট লিডার শাহিনুর রহমানের নেতৃত্বে মশাল প্রজনন ও স্কাউটদের প্যারেড মার্চ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মমিনুর রহমানের নেতৃত্বে শারীরিক কসরাত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় পিঠা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন, পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শেষে সংগীত শিক্ষক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, বর্তমান শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *