নিজস্ব প্রতিনিধি : জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি, জাতীয় দৈনিক প্রগতির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, ও এনটিভির সাবেক ক্যামেরা পার্সন সাংবাদিক শেখ আরিফুল ইসলাম আশা অসুস্থ্য অবস্থায় সাতক্ষীরার বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনে ভর্তি রয়েছেন।

কিডনীতে পাথর জনিত কারনে জেলার সিনিয়র ফটো সাংবাদিক শেখ আরিফুল ইসলাম আশা অসুস্থ্য হয়ে পড়েন। গত ৩০ জুলাই সাতক্ষীরা সদর হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডাক্তার আবুল কালাম’র তত্ত্বাবোধানে চিকিৎসাধীন রয়েছেন। অতিসত্বর তার অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক। দ্রুত সুস্থতার জন্য সাংবাদিক আশা সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *